কুষ্টিয়ায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ; ২ জনের প্রাণহানি

কুষ্টিয়ায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন।

বুধবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে জেলার কুমারখালী উপজেলার চড়াইকোল আলাউদ্দিন নগর কালুরমোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে শাহিন (৪৫) ও একই গ্রামের একরামুল।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘বেলা ১১টার দিকে আলাউদ্দিন নগর কালুরমোড়ে নসিমন গাড়ির সঙ্গে কুষ্টিয়া অভিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়।’

‘এ সময় মোটরসাইকেলসহ চালক নসিমন গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে চালক নিহত ও

আরোহী মারাত্মক আহত হলে তাকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।’

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান,

‘মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। নসিমন গাড়িটি আটক করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card