গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, বোয়ালমারী উপজেলা সভাপতি লাবলু শরীফ, সদর উপজেলা সভাপতি রাজু আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনি শেখ, ভাঙ্গা উপজেলা আহ্বায়ক আনিসুর রহমান, অধিকার পরিষদের সভাপতি হৃদয় আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, বোয়ালমারী উপজেলার সদস্য সচিব আনিসুর রহমান মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, সালথা উপজেলা শাখার সভাপতি ফারুক ফকির প্রমুখ।

সভায় বক্তারা বিগত সরকারের সময়কার নির্যাতন ও দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে ফরিদপুরকে জিম্মি করে রেখেছিল। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করলেও জেলার অবকাঠামোগত উন্নয়নে তেমন কোনো পরিবর্তন আনেনি। বক্তারা অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করে ‘মাফিয়া রানী’ হিসেবে পরিচিত হয়ে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন।

তারা আরও বলেন, দেশে গত এক বছরে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। বিভিন্ন দাবি আদায়ে এখনও আন্দোলন করতে হচ্ছে, যা হতাশাজনক। আগামি জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা এখন থেকেই দলীয় পক্ষে কাজ শুরু করার আহ্বান জানান এবং জনগণের সমর্থন অর্জনের উপর জোর দেন।

 

শরিফুল ইসলাম / এনএএন টিভি

Share this news as a Photo Card