গাইবান্ধায় পলাশবাড়ীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত ও ২ জন হয়েছে। ১৬ জানুয়ারি (সোমবার) সকাল সারে ৮ টার দিকে পলাশবাড়ী উপজেলা সদরের চার মাথা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুর অভিমুখে ছেড়ে আসা একতা পরিবহনের বারাকাত ব্যানারের দ্রুতগামী একটি নৈশ্য কোচ ঢাকা মেট্রো-ব ১৫-২৮০৭ সকাল সারে আট টার দিকে পলাশবাড়ী চৌমাথা মোড়ে পৌছিলে ঘোড়াঘাট রোড থেকে আসা একটি মোটরসাইকেলকে প্রথমে চাপা দেয় এতে ঘটনাস্থলে মোটরসাইকে চালক সুবাস চন্দ্র (৩৫) ও আরোহী সুমন চন্দ্র(৪০) নামের ২ জন ঘটনাস্থলে নিহত হয়।
এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২য় বারের মত গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৬-২৪০৩) সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত । এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
অতিরিক্ত গতি থাকায় তৃতীয় দফায় বাসটি আবার অপর একটি মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে বিদ্যুৎ ( ৪০) নামে আরো একজন মোটর সাইকেল চালক নিহত হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়ায় ৩ জন।
নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুবাস চন্দ্র (৩৫), একই উপজেলা হোসেনপুর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের আব্দুল কাদের বাদশা ড্রাইভারের ছেলে বিদুৎ (৪০) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুবাস চন্দ্রের চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান বাস, ট্রাক ও মোটর সাইকেল গুলো আটক করা হয়েছে। বাস ও ট্রাক চালক পালতক রয়েছে।

