চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর-ভোলাহাট সড়কের কাঞ্চনতলায় গরু বোঝাই স্টিয়ারিং ভটভটির চাপায় ব্যবসায়ী আফজাল হোসেন নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার শরীফনগরস্থ মায়া হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চালকের নাম দেলোয়ার হোসেন (৩২)। তিনি ভোলাহাট উপজেলার মুশরিভূজা গ্রামের বাসিন্দা তাজামুলের ছেলে। নিহত আফজাল হোসেন গত ১২ সেপ্টেম্বর গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাঞ্চনতলায় তিনি মারা যান। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শরীফনগরস্থ মায়া হোটেলের সামনে থেকে চালক দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। এতে নেতৃত্ব দেন র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার রু-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম। গ্রেপ্তারের পর আসামী দেলোয়ারকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
