চট্টগ্রামে ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রঙ্গম কনভেনশন ভবনে কাজ করার সময় নয় তলা থেকে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, নোয়াখালীর চরজব্বর থানা এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান ও একই এলাকার মো. সেলিমের ছেলে ফখরুল ইসলাম। একই ঘটনায় রাশেদ নামে আরেক শ্রমিক গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কোতোয়ালির রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে কাজ করার সময় আহত হওয়া তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card