চট্টগ্রাম তুলাতলী বস্তিতে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম নগরীর লামা বাজার এলাকার তুলাতলী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

সোমবার (০১ মে) বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়,

বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর জামাইবাজারের একটা বাসা থেকে প্রথমে এ আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন তুলাতলী বস্তিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে তাদের সঙ্গে আগ্রাবাদ থেকে আরও ২টি ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ওই বস্তিতে প্রায় দেড়শ ঘর রয়েছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card