চট্রগ্রাম অগ্নিকাণ্ডে পুড়েছে ব্যাংকসহ ১০ দোকান 

চট্টগ্রামের আনোয়ারায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেসরকারি ব্যাংক,
রেস্টুরেন্টসহ অন্তত ১০ দোকান।

রবিবার (৬ নভেম্বর) রাত ১২টায় আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারে এ
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, রবিবার রাত ১২টায় স্থানীয় চৌমুহনী বাজারের আমিন মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে। ভোজনবাড়ি নামে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। এই ভবনে বেসরকারি এবি ব্যাংক
লিমিটেডের একটি শাখাও রয়েছে। এ ছাড়া নিচে গ্যাস সিলিন্ডারের দোকান, স্বর্ণের দোকানসহ কয়েকটি দোকান
রয়েছে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে ১০টি
দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভোজনবাড়ি রেস্টুরেন্টের ৩ তলা বিশিষ্ট মার্কেটের দোতলা ও ৩য় তলা প্রায় পুরোটাই পুড়ে গেছে। দোতলায়
রেস্টুরেন্ট ও এবি ব্যাংকের শাখা ছিল। দমকলকর্মীরা এবি ব্যাংকের নৈশ প্রহরীকে জীবিত উদ্ধার করেছে।
রেস্টুরেন্টে বেশ কয়েকজন কর্মী ছিল। আগুন লাগার সাথে সাথে তারা নিচে নেমে আসতে সক্ষম হয়েছে।

Share this news as a Photo Card