চমেক হাসপাতাল থেকে ৩ দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তিন
দালালকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার এবাইদুল হকের ছেলে সোহেল
রানা (২৪), একই জেলার মনোরহরগঞ্জ থানার মনোহরগঞ্জ বাজারের ইফতেখার আহমদের ছেলে ইমতিয়াজ
আহমেদ (২১) ও বোয়ালখালী থানার খরমদী এলাকার মো. ইমন (২৪)।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে এসব দালালকে আটক করা
হয়েছে বলে জানিয়েছে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।
তিনি বলেন, সন্দেহজনকভাবে তিন ব্যক্তি ঘোরাঘুরি করছিল। তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো।
তাদের গাইনি ওয়ার্ড থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৪ ডিসেম্বর চমেক হাসপাতাল থেকে সাহাব উদ্দিন (২৮) নামে এক দালালকে আটক করে পুলিশ।

Share this news as a Photo Card