চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ধান-আমের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় আধা ঘণ্টাব্যাপী মুসলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে। এরমধ্যে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে ব্যাপক আকারে শিলাবৃষ্টি হয়। এতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় কৃষি বিভাগ ও স্থানীয়রা। জানা যায়, জেলাজুড়ে প্রায় আধা ঘণ্টাব্যাপী মুসলধারে বৃষ্টিপাত হয়।

কৃষি বিভাগের তথ্য মতে, সদর ও শিবগঞ্জ উপজেলায় শুধুমাত্র বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে জেলার প্রধান অর্থকারী ফসল আমের দ্রুত বর্ধন ও ঝরে পড়া রোধে উপকার হয়েছে বলে জানানকৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ব্যাপকহারে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হওয়াতে ক্ষয়ক্ষতি হবে বলে জানায় কৃষি বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জানান, বিকেলে জেলাজুড়ে মুসলধারে ভালোই বৃষ্টি হয়েছে। তবে নাচোল ও গোমস্তাপুর উপজেলার কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এরমধ্যে পার্বতীপুর ইউনিয়নে এর পরিমান বেশি। যেসব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, সেখানকার ধান ও আমের ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিনের অনাবৃষ্টি ও ক্ষরার কারনে আম ঝরে পড়ছিল। এই বৃষ্টির কারনে ঝরে পড়া কমবে এবং দ্রুত আম বড় হবে।

ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এই বৃষ্টিতে ধানের ক্ষয়ক্ষতি হবে। পাশাপাশি সামান্য ঝড়ের কারণে ধানের চারা নুইয়ে পড়ায় ফলন কমবে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাবে না বলে জানান তিনি

এনএএন টিভি / মোঃ সিফাত রানা

Share this news as a Photo Card