চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কক্সবাজারের চকরিয়ায় চিরিংগা হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর আওতাধীন বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ রবিবার (১১ জুন) ১১জুন সকাল ১১টায় কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে উক্ত কর্মসূচি পালন করে।
উক্ত অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, বিএ (অনার্স), এমএ। 
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চিরিঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ আবু মুছা,
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিরিঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ,
আরকান সড়ক শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক কামাল আজাদ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

এনএএন টিভি