কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যুর ঘটনায় গাড়িটির চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১১ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত সাইফুল বান্দরবানের লামা ফাঁসিয়াখালীর সাপেরপাড়া গ্রামের আলী জাফরের ছেলে।
মারা যাওয়ারা হলেন- অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০), স্মরণ সুশীল (২৯) ও রক্তিম সুশীল।
এ তথ্য নিশ্চিত করে এবং মামলার নথির বরাত দিয়ে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন,
‘২০২২ সালের ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী পিকআপভ্যানের চাপায় ৬ ভাই নিহত হন।’
‘এ ঘটনায় নিহতদের অপর ভাই প্লাবন সুশীল হত্যা মামলা দায়ের করলে চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে আইনের আওতায় আনা হয়। পরে ৩০২ ধারায় তাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ন আদালত।’
এ সময় তিনি আরও বলেন,
‘রায় প্রদানকালে বিচারক বলেছেন, চালক দ্রুত গতিতে পিকআপ চালাচ্ছিলেন।
ওই গাড়ির চাপায় কয়েকজন আহত হলেও গাড়ি থামিয়ে পেছনে এসে আবার আহতের চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছেন চালক। যা স্বেচ্ছায় স্বজ্ঞানে করেছেন গাড়িটির চালক।’
আরও পড়ুন:
- সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- নাটোরে প্রতিপক্ষের ইটের আঘাতে বৃদ্ধ নিহত
- ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের
- ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা
- রেমিট্যান্স আর রফতানি আয় আগের তুলনায় বেরেছে
- ভোজ্যতেলের দাম কমালো সরকার ঈদকে সামনে রেখে
- ভাতের ওপরই বাঙালি নির্ভরশীল যে ৩ খাবারে স্বাস্থ্যঝুঁকি!
- ২০ মণের কালা তুফান হাঁট কাঁপাতে আসছে এবারের ঈদে!
- চাহিদার চেয়ে ৪০ শতাংশ বেশি গরু প্রস্তুত করেছে খামারিরা
- পুনর্জীবিত হয়ে ফেরার আশায় স্ত্রীর লাশ খাটের নিচে ৬ দিন!
- অসুস্থতা কাটিয়ে উঠতে দোয়া চাইলেন চিত্রনায়ক ওমর সানী!
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কমিটি নিয়ে গোলাগুলি; ককটেল বিস্ফোরণ
- রাজশাহীতে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থীর লাশ উদ্ধার
- রূপগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে সেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা
