বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, ‘সরকার ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা কমিয়েছে। লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৯ টাকা থেকে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।’
রোববার (১১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের ৭ম সভা শেষে তিনি বলেন,
‘আজকের সভায় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি।
আজ আলোচনা করেছি বর্তমানে আমদানি পরিস্থিতি কেমন আছে, দাম কেমন হওয়া উচিত এসব বিষয়ে।
এরই মধ্যে দেখেছেন পেঁয়াজের দাম কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমদানির অনুমতি দেওয়ার পরে দাম কমেছে।
এখন আমরা সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি।
শীঘ্রই তেল আমদানিকারকরা দাম কমিয়ে দেবেন জানিয়ে তিনি বলেন,
‘বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা,
খোলা সয়াবিন তেল কেজিতে ১০ টাকা কমিয়ে ১৬৭ টাকা করা হয়েছে; যা আগে প্রতিলিটার ১৯৯ টাকা ও ১৭৭ টাকা ছিল।
আর খোলা পাম তেল প্রতিলিটার ১৩৫ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং
বোতলজাত সুপার পাম তেল লিটারে ১৬৭ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬৫ টাকা করা হয়েছে।
নতুন এই দাম আগামী কয়েক দিনের মধ্যে বাজারে কার্যকর হবে।
এছাড়া, আন্তর্জাতিক বাজারে দাম কমতির দিকে, এ কারণে ১৫ দিন পর ভোজ্যতেলের দাম আরও কমানো যায় কি না সে চেষ্টা করা হবে।

Comments are closed.