চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নূর বানু (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর বানু সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মসজিদপাড়ার সোনা মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

পরিবারের সদস্য ও পুলিশ সুত্রে জানা যায়,

‘শনিবার রাতে বাথরুমে যান নুর বানু। এ সময় বাথরুমের ভেতর থাকা একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা সাপের কামড়ে আহত নুর বানুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান,

`হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।’

আরও পড়ুন :

এনএএন টিভি