প্রেমে ধোঁকা; মাথা ন্যাড়া করে দুধস্নান করলেন যুবক

সাতক্ষীরায় প্রেমে প্রতারিত হয়ে রাগে-দুঃখে মাথা ন্যাড়া করে দুধস্নান করেছেন আহাদ আলী (২০) নামের এক যুবক।

শনিবার (১০ জুন) বেলা ১১টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডালিম হোসেন জানান,

‘গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল।

সম্প্রতি ওই মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন।’

‘পরবর্তীতে ক্ষোভে, দুঃখে ও অভিমানে তিনি মাথা ন্যাড়া করে দুধস্নান করার সিদ্ধান্ত নেন। পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি শনিবার (১০ জুন) সকাল ১১টায় নিজ বাড়িতে কাজটি করেন।’

বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে ওই ইউপি চেয়ারম্যান জানান।

আরও পড়ুন :

এনএএন টিভি