বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়।
শনিবার (১০ জুন) সকালে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে।
এর আগে, গত ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। সকাল থেকেই এ জাহাজ থেকে কয়লা খালাস করে কোস্টার জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে।
বিদেশি জাহাজ ‘জে হ্যায়’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন,
‘কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।’
এর আগে, গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল মোংলা বন্দর হয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।
এদিকে, কয়লাসংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ৯ জুন (শুক্রবার) বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন :
- স্ত্রীকে ঘুমে রেখেই ফাঁস দিলেন স্বামী!
- নিজেকে বিবাহিত দাবি করলেন দেব!
- নিজের মৃত্যু সংবাদে বিব্রত সাফা কবীর!
- মোখার পর এবার আসছে ঘূর্ণিঝড় তেজ
- রূপগঞ্জে ফের গিয়ার গ্রুপের তাণ্ডব; আহত ৬
- নোয়াখালীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- শিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল গৃহবধূর লাশ
- সবচেয়ে বৃহৎ কুমির ক্যাসিয়াস’র ১২০তম জন্মদিন পালন
- চুরি হওয়া নবজাত শিশুকে অবশেষে কুষ্টিয়া থেকে উদ্ধার
- লিফটের ফাঁকা দিয়ে নিচে ফেলে শ্রমিক লীগ নেতাকে হত্যা
- ময়মনসিংহে ঘরে স্বামীর গলাকাটা লাশ, বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল
- নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- সিদ্ধিরগঞ্জে পানি তোলা নিয়ে বিরোধে ভাই ও ভাবিকে কুপিয়ে জখম
- কোরবানির পশুর চামড়া সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে আনার দাবি
