নিজেকে বিবাহিত দাবি করলেন দেব!

টলিউড সুপারস্টার দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রকে প্রায়ই একসঙ্গে ফ্রেমবন্দী হতে দেখা যায়। সম্পর্কে রাখঢাক না রাখলেও এখনও সাতপাকে বাঁধা পড়েননি তারা। তবে এরই মধ্যে দেব নিজেকে বিবাহিত দাবি করেছেন, এমন এ তথ্য ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে।

সম্প্রতি গুগুলে সর্বাধিক দেবকে নিয়ে ছড়িয়ে থাকা প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেব জানিয়েছিলেন,

‘তিনি বিবাহিত। তবে না, এই বিয়ে দাম্পত্য জীবনের নয়, তিনি কাজের সঙ্গে বিবাহিত। তার কথায়,ু‘নিজেকে প্রতিটা দিন প্রমাণ করা, চেষ্টা করা ভালো কাজ দর্শকদের উপহার দেওয়া, শেখা, সবটা এতটা মন দিয়ে করতে গেলে তো বৈবাহিত সম্পর্কই প্রয়োজন। তাই সেই অর্থে আমি আমার কাজের সঙ্গে বিবাহিত।’

প্রসঙ্গত, মাস কয়েক আগে রুক্সিণী শেষ করেছেন ‘নটী বিনোদিনী’ ছবির কাজ।

এরপর প্রেমিক দেবের সঙ্গে উড়াল দিয়েছিলেন মালদ্বীপ। সেখান থেকে ফিরেই দেবের ব্যোমকেশে সত্যবতী হয়েছেন তিনি।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে তাদের লুক। প্রিয় তারকাদের এক ফ্রেমে দেখে উন্মাদনায় ভাসছেন অনুরাগীরা।

আরও পড়ুন :

এনএএন টিভি