ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লেগে সবুজ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানী গ্রামের উত্তরপাড়ার আব্দুল সাত্তারের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেকজন আহত হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
‘সবুজ মিয়া মোটরসাইকেল করে সিংগারবিল বাজারে যাওয়ার পথে মিরাশানী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে।
পরে স্থানীয়রা আহত দু’দজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সবুজ নামে এক যুবক মারা যায়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
তিনি আরও জানান,
সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন :
- স্ত্রীকে ঘুমে রেখেই ফাঁস দিলেন স্বামী!
- নিজেকে বিবাহিত দাবি করলেন দেব!
- নিজের মৃত্যু সংবাদে বিব্রত সাফা কবীর!
- মোখার পর এবার আসছে ঘূর্ণিঝড় তেজ
- নাটোরে যমজ তিন কন্যার জন্ম দিলেন মা!
- জয়পুরহাটে একই শাড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা!
- শিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল গৃহবধূর লাশ
- প্রেমে ধোঁকা; মাথা ন্যাড়া করে দুধস্নান করলেন যুবক
- কয়লা নিয়ে মোংলা বন্দরে চীনা জাহাজ ‘এম ভি জে হ্যায়’
- চুরি হওয়া নবজাত শিশুকে অবশেষে কুষ্টিয়া থেকে উদ্ধার
- সবচেয়ে বৃহৎ কুমির ক্যাসিয়াস’র ১২০তম জন্মদিন পালন
- লিফটের ফাঁকা দিয়ে নিচে ফেলে শ্রমিক লীগ নেতাকে হত্যা
- ময়মনসিংহে ঘরে স্বামীর গলাকাটা লাশ, বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল
- ভবন থেকে ফেলে শ্রমিক লীগ নেতাকে হত্যার অভিযোগ, আটক ৬
