শীতলক্ষ্যা ট্রাভেলস্ এজেন্সীর উদ্যোগে হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

শীতলক্ষ্যা ট্রাভেলস্ লিঃ এন্ড হজ্জ্ব এজেন্সীর উদ্যোগে হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) ১০টায় নারায়ণগঞ্জ মাসদাইর বাজার সংলগ্ন নিউ বাঁধন কমিউনিটি সেন্টারে হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, হজ্জ্ব প্রশিক্ষণ প্রদান করেন শীতলক্ষ্যা ট্রালেভস্ লিঃ হজ্জ্ব মোয়াল্লেম হাফেজ মাওলানা মুফতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন। হজ্জ্ব প্রশিক্ষণ শেষে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আলহাজ শাহাদাৎ হোসেন।

উক্ত হজ্জ্ব প্রশিক্ষণে এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলী সদস্যদের মধ্যে আলহাজ্ব কাজী আনোয়ার হোসেন, আলহাজ্ব এস এম ইলিয়াস মামুন, আলহাজ্ব কুতুব উদ্দিন আহামেদ, আলহাজ্ব মোঃ নূরুল হক আলহাজ্ব আবুল বাশার উপস্থিত ছিলেন। এছাড়া, শীতলক্ষ্যা ট্রাভেলস্ লিঃ এন্ড হজ্জ্ব এজেন্সীর হজ্জ্ব যাত্রীগণবৃন্দ উপস্থিত ছিলেন

আরও পড়ুন :

এনএএন টিভি