নাটোরের লালপুরে একসঙ্গে ৩ যমজ (কোয়াড্রুলেট) কন্যা শিশুর জন্ম দিয়েছেন বর্ণা খাতুন (২৩) নামে এক মা। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
শনিবার (১০ জুন) সকালে লালপুর উপজেলার গোপালপুরে বেসরকারি মুক্তার জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে ওই তিন জমজ কন্যা শিশুর জন্ম দেন ওই মা।
বর্ণা খাতুন লালপুর উপজেলার নবীনগর গ্রামের দিনমজুর রেজাউল করিমের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে,
‘শনিবার ভোরে প্রসব ব্যাথা শুরু হলে দ্রুত তাকে মুক্তার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
পরে চিকিৎসকের পরামর্শে সিজারের মাধ্যমে গর্ভ থেকে একে একে তিনটি কন্যা কোয়াড্রুলেট) শিশু জন্ম নেয়। বর্তমানে হাসপাতালে মাসহ শিশুরা সুস্থ রয়েছেন।’
শিশুদের বাবা রেজাউল করিম বলেন,
‘আমাদের যমজ তিন কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমার ৪ বছরের আরও এক মেয়ে সন্তান রয়েছে।
এজন্য আমি সহ আমার পরিবার অনেক আনন্দিত। আল্লাহর রহমতে মা ও সন্তানরা সবাই সুস্থ রয়েছে।’
তিনি আরও বলেন,
‘আমি গরিব মানুষ। রাইস মিলে দিনমজুরির কাজ করে কোনোরকমে সংসার চালাই।
এখন চার মেয়ে সন্তানসহ কিভাবে তাদের দুধসহ আনুষঙ্গিক সংসার খরচ মিটাবো এ চিন্তায় আছি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’
এ বিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন,
‘বর্ণা খাতুনের সিজারের মাধ্যমে তিন যমজ কন্যা সন্তানের জন্ম হয়েছে। বর্তমানে মা ও তিন যমজ শিশু সুস্থ রয়েছে।’
আরও পড়ুন :
- স্ত্রীকে ঘুমে রেখেই ফাঁস দিলেন স্বামী!
- নিজেকে বিবাহিত দাবি করলেন দেব!
- নিজের মৃত্যু সংবাদে বিব্রত সাফা কবীর!
- মোখার পর এবার আসছে ঘূর্ণিঝড় তেজ
- শিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল গৃহবধূর লাশ
- কয়লা নিয়ে মোংলা বন্দরে চীনা জাহাজ ‘এম ভি জে হ্যায়’
- চুরি হওয়া নবজাত শিশুকে অবশেষে কুষ্টিয়া থেকে উদ্ধার
- সবচেয়ে বৃহৎ কুমির ক্যাসিয়াস’র ১২০তম জন্মদিন পালন
- লিফটের ফাঁকা দিয়ে নিচে ফেলে শ্রমিক লীগ নেতাকে হত্যা
- ময়মনসিংহে ঘরে স্বামীর গলাকাটা লাশ, বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল

One Reply to “নাটোরে যমজ তিন কন্যার জন্ম দিলেন মা!”
Comments are closed.