গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংষর্ঘে নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া বাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংষর্ঘে ২ জন নিহত হয়েছেন।

রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে মাওনা- কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুর গাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান,

‘রোববার (১১ জুন) ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল।

এ সময় বিপরীত দিকে থেকে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি