ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
রোববার সকাল ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার বাসাকৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেরাতলী এলাকার মুজিবুর রহমানের ছেলে সজীব আহমেদ (২৮) ও একই উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকার আলম হোসেনের ছেলে শাহিন আলম (১৮)।
পুলিশ জানায়, শাহিন আলম ও সজীব আহমেদ ঢাকা যাওয়ার সিএনজিচালিত অটোরিকশায় উঠেন। এ সময় ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক এর সংঘর্ষে শাহিন আলম ও সজীব আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় ওই সিএনজিতে থাকা আরো ৩ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন :
- ২০ মণের কালা তুফান হাঁট কাঁপাতে আসছে এবারের ঈদে!
- শ্রাবন্তীর বদলে যাওয়াকে সানি লিওনের সাথে তুলনা!
- মারাত্মক’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘বিপর্যয়’
- শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
- হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি
- রূপগঞ্জে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে তিনজন
- জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার হাতে চাচা খুন
- দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস
- পদ্মায় নেমে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ : একজনের মরদেহ উদ্ধার
- আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে কিছু নির্দেশনা
- ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে যুবকের মৃত্যু
- শীতলক্ষ্যা ট্রাভেলস্ এজেন্সীর উদ্যোগে হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত
