শ্রাবন্তীর বদলে যাওয়াকে সানি লিওনের সাথে তুলনা!

‘শার্টের খোলা বোতামগুলোর ভেতর দিয়ে উন্মুক্ত হয়ে রয়েছে বক্ষ বিভাজিকা’ সম্প্রতি শ্রাবন্তীর এমন কয়েকটি ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একসময় আমি স্নো হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি বদলে গেছি।’

এদিকে, ছবিগুলোতে আগুনের ইমোজি দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে নেটিজেনদের একাংশ শ্রাবন্তীর এই ছবি প্রকাশে কটাক্ষ করতে ছাড়েননি। ‘সানি লিওন পার্ট-টু’ লিখে কটাক্ষ করা হয়েছে তাকে।

উল্লেখ্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই।

তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। দুজন একই আবাসনের বাসিন্দা।

অবশ্য এখন শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে তাকে।

সেই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র শুটিং শুরু হওয়ার কথা।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card