রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ শিক্ষার্থী রিফাত খন্দকারেরও লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রোববার (১১ জুন) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে নগরীর শ্রীরামপুর এলাকার দুর্ঘটনাস্থল থেকে আনুমানিক ৫০ গজ পূর্ব দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিফাত খন্দকার (১৭) নগরীর দরগাপাড়ার মৃত খাজা মইউদ্দীনের ছেলে। এর আগে, রোববার সকালে একই জায়গা থেকে অপর নিখোঁজ শিক্ষার্থী সারোয়ার সাইমের (১৭) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তারা উভয়েই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
রাজশাহী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘রোববার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে নিখোঁজ রিফাত খন্দকারের মরদেহ উদ্ধার করা হয়।
সারোয়ার সাইমের মরদেহ উদ্ধার সংলগ্ন এলাকা থেকেই এই মরদেহটিও উদ্ধার করা হয়। মরদেহ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
এর আগে, গতকাল (শনিবার) নগরীর শ্রীরামপুর এলাকা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন রিফাত ও সারোয়ার।
পদ্মার চরে ফুটবল খেলা শেষে গোসল করতে নদীতে নামেন তারা। তবে ৯ সদস্যের মধ্যে কেউই ভালোমতো সাঁতার জানতেন না।
এক পর্যায়ে রিফাত ও সারওয়ার নদীতে তলিয়ে যান। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।
আরও পড়ুন :
- নিজেকে বিবাহিত দাবি করলেন দেব!
- নিজের মৃত্যু সংবাদে বিব্রত সাফা কবীর!
- নাটোরে যমজ তিন কন্যার জন্ম দিলেন মা!
- গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংষর্ঘে নিহত ২
- ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের
- ‘বিচ্ছেদ নাটক’র ইতি টানার চেষ্টায় পরীমণি-রাজ!
- প্রেমে ধোঁকা; মাথা ন্যাড়া করে দুধস্নান করলেন যুবক
- সবচেয়ে বৃহৎ কুমির ক্যাসিয়াস’র ১২০তম জন্মদিন পালন
- ২০ মণের কালা তুফান হাঁট কাঁপাতে আসছে এবারের ঈদে!
