অসুস্থতা কাটিয়ে উঠতে দোয়া চাইলেন চিত্রনায়ক ওমর সানী!

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক; এবার নিজের শারীরিক অসুস্থতা নিয়ে দোয়া চাইলেন তিনি।

রোববার (১১ জুন) দুপুরে এক ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন,

‘অসুস্থতা তেমন গুরুতর নয়। তিনি বলেন, বেশি কিছু হয়নি। ঠাণ্ডার জন্য এন্টিবায়োটিক ওষুধ খাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি।’

প্রসঙ্গত, সর্বশেষ ওমর সানীকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়।

এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

আরও পড়ুন:

এনএএন টিভি