জমিয়তের সাথে পুস্তক প্রকাশনীর চেয়ারম্যানের মতবিনিময়

মানসম্মত পুস্তক প্রকাশনার বিষয়ে আল ইমতেহান প্রকাশনীর চেয়ারম্যান’র সাথে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ৯ টায় চরফ্যাশন জামিয়াতুল মোদার্রেছীনের কার্যালয়ে জামিয়তের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় সভাপতি মাওলানা মঈনুদ্দীন’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আল-ইমতেহান প্রকাশনীর চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জমিয়াতুল মোদার্রেছীন ভোলাব জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, আল- ইমতেহান প্রকাশনীর মার্কেটিং ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম।

সভায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক সহ জমিয়তের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।