জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে আয়েশা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামীর নাম মোসলেম উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

‘মোসলেম উদ্দিন শনিবার সকালে গ্রামের মাঠে কাজ করছিলেন। পরে তার স্ত্রীকে মাঠের মধ্যে ডেকে নেন। এ সময় তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে মোসলেম উদ্দিন হাতে থাকা কোদাল দিয়ে স্ত্রী আয়েশার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান,

‘মাঠের মধ্যে স্বামী-স্ত্রী ঝগড়ার একপর্যায়ে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।’

‘ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী মোসলেম উদ্দিন পলাতক রয়েছেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card