ঢাকায় নয়াপল্টনে বিএনপির সমাবেশের উদ্দেশ্যে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে রওনা হওয়া যুবদল ও ছাত্রদলের ১২ নেতাকর্মীর ওপর গোপালপুরের শিমলা বাজারে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ জুলাই) রাত দুইটার দিকে ঘটে যাওয়া এ হামলায় মাইক্রোবাসের ১২ নেতাকর্মী আহত হয়। রাতেই তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে স্বজনরা।
ঘটনা সূত্রে জানা গেছে,
‘টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতকর্মীরা নয়াপল্টনে দলীয় সমাবেশে যোগদানের জন্যে মঙ্গলবার (১১ জুলাই) রাতে একটি মাইক্রোবাসযোগে রওনা হয়।’
‘রাত আনুমানিক দুইটার দিকে মাইক্রোবাসটি গোপালপুর উপজেলার শিমলা বাজারের কাছে পৌঁছালে দেশীও অস্ত্র সস্ত্র নিয়ে তাদের উরপর হামলা চালায় দৃস্কৃতকারীরা।’
‘এলোপাথারি কুপিয়ে ও লাঠির আঘাতে ১২ জনকেই আহত করা হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে ধনবাড়ি স্বাস্থ্যকেন্দ্র নেওয়া হয়।’
‘অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
এ বিষয়ে ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ বলেন,
‘বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গোপালপুর শিমলা বাজারে পৌঁছলে সরকারদলীয় নেতাকর্মীরা মাইক্রোবাস থামিয়ে অতর্কিত হামলা চালায়।’
‘এতে মাইক্রোবাসের ১২ নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান,
‘বিষয়টি আমি শুনেছি। তরে কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।’
আরও পড়ুন:
- নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
- সয়াবিন ও পাম তেলের দাম কমছে আজ থেকে
- ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা সৌদি আরবের
- ‘সুগার ড্যাডি’তে প্রচণ্ড আপত্তি মডেল মিথিলার!
- বগুড়ায় ডেঙ্গু জ্বরে বৃদ্ধের মৃত্যু, চিকিৎসাধীন ৩
