ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে খুলনা বিভাগের সব জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।
সোমবার ঢাকাসহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুকের দেওয়া
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়
এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়
অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া খুলনা বিভাগসহ রাজশাহী,
পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে
এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে
এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন :
- শেখ হাসিনার নিষেধাজ্ঞা অন্যদের জন্য সতর্কবার্তা
- মিরপুরে স্কুলছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ভিডিও ভাইরাল
- বাকপ্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচা গ্রেপ্তার
- বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রলীগের
- হবিগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরীর মৃত্যু
- তরুণীদের আপত্তিকর ভিডিও কেনাবেচা করা চক্রের ৯ সদস্য গ্রেফতার
- মারা গেলেন হকি-ক্রিকেট খেলোযাড় অস্ট্রেলিয়ান ব্রায়ন!
- ঢাকা সফরে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ
- রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৫২
- নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
