রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (২১ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়,

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ মে) সকাল ছয়টা থেকে আজ (রোববার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৬০৪ পিস ইয়াবা, ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৩৫ গ্রাম হেরোইন ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি