বিশ্বের ১০১টি শহরের মধ্যে দূষিত বাতাসের দিক থেকে আইকিউএয়ারের তালিকায় আজ বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান অষ্টম।
অপরদিকে, আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবার শীর্ষে পাকিস্তানের লাহোর এবং সবচেয়ে ভালো আছে অস্ট্রেলিয়ার সিডনি শহর।
সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানির র্যাঙ্কিংয়ে এ চিত্র দেখা গেছে।
রোববার (২১ মে) সকাল দশটার দিকে এই অবস্থানে ছিল শহর দুটির। একই সময়ে বাতাসের নিম্ন মানের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি ও চীনের শেনইয়াং।তবে সকাল আটটার দিকে ঢাকা ৪র্থ নম্বরে অবস্থান করেছিল।
আইকিউএয়ার সূত্র জানিয়েছে,
আজ সকালের ওই সময়ে ঢাকার বাতাসে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অতি ক্ষুদ্র কণা পিএম২.৫-এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আদর্শ মাত্রার চেয়ে ১৫ দশমিক ৩ গুণ বেশি।
একই সময়ে লাহোরের বাতাসে পিএম২.৫-এর উপস্থিতি ছিল ডব্লিউএইচওর আদর্শ মাত্রার চেয়ে ২৬ দশমিক ২ গুণ বেশি।
নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, তাও জানায় আইকিউএয়ার।
মাঝেমধ্যে দূষিত শহরের দিক দিয়ে সবার শীর্ষে উঠে এলেও কখনো কিছুটা ভালো মান পাওয়া যায় ঢাকার বাতাসে। তবে শীর্ষ দশের বাইরে খুব একটা যায় না ঢাকা।
আইকিউএয়ারের তথ্যমতে,
‘শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।’
“অন্যদিকে ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে কোম্পানিটি।”
আইকিউএয়ারের র্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়।
১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়। র্যাঙ্কিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।
আরও পড়ুন :
- নরসিংদীতে আ:লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্ধোধন
- নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নরসিংদীতে জমি বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট!
- নাইকো মামলায় খালেদার আবেদন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ!
- জাবি’তে গবেষণা ভাতা বন্ধেরে ঘোষণায় শিক্ষক ফোরাম’র প্রতিবাদ
- আটকে থাকা পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী
- মেক্সিকোতে গাড়ির শোয়ে এলোপাতাড়ি গুলি; নিহত ১০
- ৩৫ বছর প্রতিষ্ঠায় বাংলাদেশ ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু সাদা তিলের নাড়ু
- বরিশালের কীর্তনখোলা নদী থেকে পথশিশুর লাশ উদ্ধার
- নোবেলের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে: ডিবি প্রধান
- গায়ক নোবেল রিমান্ডে
- লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ২ ট্রেনের যাত্রা বাতিল
- নতুন তারিখ ঘোষণা মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত
