নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মীর রুম থেকে জুলেখা নামে ৩০ বছর বয়সী এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তেজগাঁও থানার (ইন্সপেক্টর-তদন্ত) শাহ আলম জানান, শনিবার (২০ মে) দিনগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্ত অনুসারে জানা গেছে,

‘করোনায় লকডাউনের সময় জলিল নামে এক রিকশাচালকের সঙ্গে জুলেখার প্রেমের সম্পর্ক ছিল। দুজনেই বিবাহিত। তাদের আলাদা সংসার আছে।

শনিবার রাতে জামান টাওয়ারের নিরাপত্তাকর্মী সিরাজের রুমে ঢোকে তারা। একপর্যায়ে জুলেখাকে গলা কেটে পালিয়ে যায় জলিল।

নিরাপত্তাকর্মী সিরাজের সঙ্গে আগে থেকেই তারা পরিচয় ছিল। গত দুদিন আগে বাড়ি থেকে জুলেখাকে কাজ দেওয়ার নাম করে ডেকে আনেন সিরাজ।

এছাড়া জলিলের কাছে ৪০ হাজার টাকা পেত জুলেখা। পরে অনেক দেনদরবার করে এলাকাবাসী ২০ হাজার টাকা জলিলের কাছ থেকে তুলে দেয় জুলেখাকে।’

তিনি  আরও জানান,

হত্যাকাণ্ডের আগে শনিবার রাতে জুলেখা, নিরাপত্তাকর্মী সিরাজ ও জলিল কারওয়ান বাজারে ঘোরাঘুরি করেন ও আম কেনন।

এ ঘটনায় আইনী প্রক্রিয়া প্রসঙ্গে আরও জানান,

‘নিরাপত্তাকর্মী সিরাজ পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক জলিল রাজধানীর শ্যামলী এলাকায় থাকেন।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card