হবিগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সানিয়া জান্নাত লিমা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার মিরাশি ইউনিয়নের আইতন গ্রামে এ ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি জানিয়েছেন।

নিহত সানিয়া জান্নাত ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও চুনারুঘাট ডিসিপি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন,

‘রোববার সন্ধ্যার পর আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় সানিয়া বাড়ির পাশে আম কুড়াতে যায়। এক সময় সে একটি গাছের নিচে দাঁড়ায়। পরে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’

 এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা জানান, বিষয়টি খুব দুঃখজনক। নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card