জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
রোববার (২১ মে) বিকেলে উপজেলার খরকা বিলের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জহুরুল ইসলাম (২৫)। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
আহত ব্যক্তিরা হলেন— ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাসেম মিয়ার ছেলে ছেলে ফয়সাল (২০) ও কিশোরগঞ্জের মিঠাইন উপজেলার গজবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (৪৭)।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়,
‘রোববার বিকেলে জহুরুল ড্রেজার দিয়ে মাটি কাটছিলেন। পরে আকস্মিক বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এ সময় শ্রমিকরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে, আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এখন তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (২২ মে) সকালে মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান,
‘কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
আরও পড়ুন :
- প্রয়াত হলেন খ্যাতনামা সংগীত পরিচালক রাজ
- ঝালকাঠিতে ঝোপের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার
- প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার
- ঢাকা মহানগর বিএনপি নেতা মজনুকে ফেরত দিন: রিজভী
- তরুণীদের আপত্তিকর ভিডিও কেনাবেচা করা চক্রের ৯ সদস্য গ্রেফতার
- হজ পালন করতে দুটি ফ্লাইটে সৌদি পৌছালেন ৮২৯ হজযাত্রী
- কঙ্কাল চুরির ভয়ে স্বজনদের কবর পাহারায় এলাকাবাসী
- ভুয়া ডাক্তারকে এক বছরের সাজা দিলো ভ্রাম্যমাণ আদালত
- ১২ দিনের বিরতিতে ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা
- খুলনায় ফ্যান তৈরির সময় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু
- পাত্রে রাখা পানিতে পড়ে শিশুর মৃত্যু
- ফুটবল খেলা নিয়ে কলেজছাত্রকে হত্যা; গ্রেপ্তার ৪
- মাদারীপুরে ঘরে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
