ঝালকাঠিতে ঝোপের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে ঝোপের ভেতর থেকে মোনায়েম হাওলাদার নামে বিশ মাসের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত মোনায়েম হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর এলাকার অটোচালক মোস্তফা হাওলাদারের ছেলে।

নিহত শিশুর বাবা মোস্তফা হাওলাদার অভিযোগ করে বলেন,

‘নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর কিছু দিন আগে মারা যায়।

আমার শ্বশুরের কোনো ছেলে না থাকায় আমার স্ত্রী শ্বশুর বাড়িতে থাকেন। আমার চাচি শাশুড়ি একই বাড়ির আলী আকব মৃধার স্ত্রী মুন্নি বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছুদিন আগেও তিনি বিভিন্ন রকম হুমকি দিয়েছেন।

রোববার বিকেল ৪টার দিকে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে ঝোপের ভেতর থেকে নিহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করা হয়।

এ সময় চোখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। আমার ছেলেকে হত্যা করে ওখানে ফেলে রাখছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘শিশু ছেলেটিকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন :

এন এ এন টিভি