প্রয়াত হলেন খ্যাতনামা সংগীত পরিচালক রাজ

প্রয়াত হলেন দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা সংগীত পরিচালক রাজ৷ গত ২১ মার্চ হায়দরাবাদেই মৃত্যু হয়েছে তার৷ রাজের আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন।

সুরকার বন্ধু কোটির সঙ্গে মিলিত হয়ে এতদিন সংগীত পরিচালক হিসেবে কাজ করতেন রাজ। তার অকালে চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। একাধিক ব্লকব্লাস্টার ছবির সংগীত পরিচালনা করেছেন এই জুটি।

প্রসঙ্গত, কিংবদন্তি এ আর রহমানের সঙ্গে দীর্ঘ প্রায় আট বছর ধরে কাজ করেছেন রাজ৷ তার কী-বোর্ড প্রোগ্রামার হিসেবে কাজ করতেন। রহমানের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল রাজের৷ নিজের ভাইয়ের মতোই দেখতেন তিনি।

কর্মজীবনে রাজ ও কোটি একাধিক হিট নাম্বার উপহার দিয়েছেন ভক্তদের। প্রায় ১৮০টি ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তারা।

রাজ ও কোটি জুটি ১৯৯৪ সালে ‘হ্যালো ব্রাদার’ ছবির জন্য সেরা সংগীত পরিচালকের জন্য নন্দী পুরস্কারও পেয়েছিলেন৷ তবে আর একসঙ্গে দেখা যাবে না খ্যাতনামা এই জুটিকে৷

এদিকে, রাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ।

আরও পড়ুন :

এন এ এন টিভি