২বার জাতীয় স্বর্নপদক প্রাপ্ত নরসিংদী পৌরসভার মেয়র জনবন্ধু শহীদ লোকমান হোসেন এর ১১তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ সহ মাস ব্যাপী বিভিন্ন কর্মসুচির শুভ উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার নরসিংদী নতুন বাসষ্টেশনে ভোর ৭টা থেকে সারা দিন ব্যাপী কর্মসুচিতে অংশগ্রহন করে লোকমান এর পরিবারবর্গ, জেলা ও শহর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, নরসিংদী পৌরসভা সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ দলীয় হাজার হাজার নেতাকর্মী জনবন্ধু শহীদ লোকমান হোসেন এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ২বারের জাতীয় স্বর্নপদক প্রাপ্ত লোকমান হত্যা কারীদের দৃষ্টান্ত মুলক ন্যায় বিচারের দাবী করে বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, লোকমান হোসেন আওয়ামীলীগের তৈরি করার দেশপ্রেমী সাহসি নেতা ছিল, হিন্দু-মুসলিম ঐক্যগড়ে তুলার আর্দশ স্থাপন করেছিল। তিনি ২বারের জাতীয় স্বর্নপদক প্রাপ্ত নরসিংদী পৌর মেয়র,নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ,বাংলাদেশ মেয়র সমিতির সভাপতি,নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী হয়ে ছিলেন । তিনি তৎকালিন বিএনপির ঘাটিতে হানাদিয়ে দুর্ভল করে এলাকার প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামীলীগকে খুইব শক্তিশালী করে সুসংগঠিত করে ছিলেন, তার নেতৃত্বে নরসিংদীতে ব্যাপক উন্নয়ন করেন এবং সারা দেশে মধ্যে দৃষ্টান্ত স্থাপন করে ২বার জাতীয় স্বর্নপদক লাভ করে ছিলেন। তিনি চুরি,ডাকাতি,সন্ত্রাস, মাদক নির্মূল করতে কঠিন সাহসিক ভুমিকা পালন করে নরসিংদীবাসীর মধ্যে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেন, নরসিংদীর মানুষ লোকমান হোসেন কথা সারা জীবন মনে রাখবেন কোন দিন তার কথা ভুলবেনা লোকমান প্রেমিরা। নরসিংদীর উন্নয়নের ধারা বাধাগ্রস্থ করতে পুর্বপরিকল্পীত ভাবে একটি সন্ত্রাসী গ্রুপ ২০১১ সালে ১লা নভেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করেন । এ হত্যা কান্ডের সুবিচার না হলে নরসিংদী বাসী কোন দিন ক্ষমা করবেনা। লোকমান হত্যার ঘটনায় তার ছোট ভাই নরসিংদীর সাবেক পৌরসভার মানবিক মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল বাদী হয়ে তৎকালীন ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই মাঝে পেরিয়ে গেছে ঘটনার ১১টি বছর। অনেকটা ধীরগতিতে চলছে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রশাসনের নিকট দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তি দাবী করেন।
বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও প্রয়াত মেয়র লোকমান হোসেনের সহধর্মিণী তামান্না নুসরাত বুবলি-এমপি, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া,সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদীর পৌরসভার সাবেক মানবিক মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারউপজেলা আওয়ামীলীগের আহবায়ক আব্দুল বারেক, রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফজাল হোসাইন ও যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার সমিতির সভাপতি মাহমুদুল কবীর সাহিদ,জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা যুবলীগের সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ সামসুল ইসলাম মোল্লা, নরসিংদী শহর যুবলীগ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল ভুইয়া,জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইয়া,শহর জাতীয় শ্রমিক লীগের সভাপতি পৌরসভা প্যানেল মেয়র নূর মোহাম্মদ খন্দকার পারভেজ ও সাধারন সম্পাদক শেখ তারিকুল ইসলাম , জেলা ট্রাক-বাস মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক খলিল বাবু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান মিন্টু,শহর ছাত্রলীগ সভাপতি,শহর ছাত্রলীগ জেলা যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন ভুইয়া,নরসিংদী ওমেন্স চেম্বার অব কর্মাস এর চেয়ারম্যাস ড.মাসুদা সিদ্দিকা রোজা, নরসিংদী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী, জেলা মহিলা লীগের সভাপতি মোছা: সুমি সরকার ফাতেমা ও সেক্রেটারী ইয়াছমিন সুলতানা, বাংলাদেশ আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য রুনা বেগম,নরসিংদী শহর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক বিলকিছ বেগম ও যুগ্ম সম্পাদক এড.ফাতেমা বেগম, নরসিংদী শহর আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক কাজী মেহেরুন্নাহার লাভলী,মহিলা নেত্রী নাজমা আক্তার,জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সোহানা আক্তার ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির,যুগ্ম আহবায়ক আতাউর রহমান।
