নাটোর-বগুড়া মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ছোট হরিশপুর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী বলে জানায় স্থানীয়রা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ছোট হরিশপুর এলাকায় সড়কের ধারে একটি ডোবার মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা জানায, মৃত ব্যক্তিকে কদিন ধরে এলাকায় পাগলের মত ঘোরাঘুরি করতে দেখেছেন। কিভাবে গর্তের মধ্যে পড়ে গিয়ে মারা গেল তা কেউ জানাতে পারেনি।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Comments are closed.