পানি সম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রী লায়লা শামীম মারা গেছেন

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীম আর নেই।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লায়লা শামীম দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card