২ রা এপ্রিল বুধবার দাপা ইদ্রাকপুরের শাহজাহান রোলিং এলাকায় হামলার এই ঘটনা ঘটে। এঘটনায় আহত ব্যক্তি ঐ এলাকার খা বাড়ির সওদাগর আলীর ছেলে মহিনুদ্দিন খান, তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক। ঘটনার পরপর খানপুর ৩০০ শয্যা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফতুল্লা মডেল থানায় হৃদয়, নাদিম, দীন ইসলাম ও রকির নামোল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত হৃদয় ও নাদিম গংরা জুয়ার বোর্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত। মাইনুদ্দিন তাদের জুয়ার আসর বসাতে বাধা দিলে ঘটে বিপত্তি। এতে তারা ক্ষিপ্ত হয়ে সুইচ গিয়ার দিয়ে মাইনুদৃ্দিনকে আঘাত করে। এসময় তার ডানহাতের রগ কেটে যায় বলে জানা যায়।

ঘটনার পর থেকে এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায় নি বলে জানা যায়। অন্যদিকে অভিযুক্ত হৃদয় ও নাদিমের মোবাইলে ফোন দিলে তারা ফোন রিসিভ না করে কেটে দেন।
ঘটনার পরপর শাহজাহান রোলিং এলাকায় আতংক বিরাজ করছে, এলাকার সাধারণ মানুষ মাদক, সন্ত্রাস ও অপকর্মকারীদের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
