টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে মফিজুল ইসলাম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মফিজুল বরগুনার আব্দুল আলীম রানার ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, মফিজুল ইসলাম বরগুনা থেকে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দেন।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। ময়দানে তার জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Comments are closed.