ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় জব্দকৃত প্রায় আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে আদালত। বুধবার (১১ জানুয়ারি) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন এলাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয়।

আধুনিক চুল্লি ও রোলার ব্যবহার করে নিষ্পত্তিকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদক ও আলামতের মধ্যে রয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৪৭০ টাকার গাজাঁ, ৪৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার ইয়াবা, ৪ লাখ ১০ হাজার টাকার ফেন্সিডিল, ৯ লাখ ৪ হাজার ৮০০ টাকার নিষিদ্ধ স্কফ সিরাপ, ১ লাখ ৭৫ হাজার ৫ শত টাকার বিদেশী মদ, ২ লাখ ৪৯ হাজার টাকার চোলাই মদ, ৮ লাখ ৪০ হাজার টাকার টেপেনটাডাল, ১ হাজার ৪৫০ টাকার ডেক্সোরেন্স সিরাপ, ৫ হাজার ৮৫০ টাকা পাচারকৃত অবৈধ ভারতীয় সানসিল্ক শাম্পু ও ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকার বাজি।

এসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরেফিন আহমেদ হ্যাপি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূইঞা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান রকি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সাম্য, আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনী ও কোটের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card