ভাঙ্গায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন; নিহত সাত

ফরিদপুরের ভাঙ্গায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন লেগে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী, দুইজন শিশু ও দুইজন শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৪ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে মালিগ্রাম ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

ঘটনার বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়,

‘অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারে ইউটার্ন করার সময় উপরে রেলিং এর সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সে সামনের দিকের অংশে আগুন ধরে যায়।’

ফরিদপুর হাইওয়ে (মাদারীপুর রিজিওন) পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন,

‘এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এখনও কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ একদম পুড়ে গেছে। চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন শুনেছি। আমরা তাকে খুঁজছি।’

আরও পড়ুন:

এনএএন টিভি