চিকিৎসকদের সংগঠন সাস এর উদ্যোগে অপারেশনে এ্যানেসথিসিয়ায় হ্যালোথেন ব্যবহার ও তার সমাধা বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ৮টায় নরসিংদী শহরের হলিডে রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ বৈজ্ঞানিক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সাস নরসিংদীর সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার ভৌমিক, সেমিনারে মাল্টিপ্রজেক্টরের মাধ্যমে অত্যান্ত সুন্দর ভাষায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেইন এন্ড ট্যালিয়াটিভ ইউনিটের কনসালটেন্ট ডা. সুখরঞ্জন দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস নরসিংদীর ভারপ্রাপ্ত সভাপতি ড. এসএম মাহাবুব আলম।
বক্তব্য রাখেন বিএমএ নরসিংদী জেলা শাখার সাবেক সবাপতি ডা. এটিএম গোলাম দাস্তগীর, বিএমএ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান ডা. সুবিনয় কৃষ্ণ পাল, বিশিষ্ট অর্থোপেটিক সার্জন ডা. এসএম এহতেশামুল হক, ডা. আরকে মল্লিক। মডারেটরের দায়িত্ব পালন করেন ডা. পলি দাস। সেমিনারে নরসিংদী শহরের বিভিন্ন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে সত্ত্বাধীকারীগণ, চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। সেমিনার শেষে সাস-এর রিতি অনুযায়ী অনুষ্ঠানের উপস্থাপক ডা. সুখরঞ্জন দাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মুল প্রবন্ধকার ডা. সুখরঞ্জন বলেন, ডিজিটিএ (ঔষুধ প্রশাসনের) অনুমোদন-বিহীন কোন হ্যালোথেন অপারেশনে ব্যবহার করা যাবেনা। বিকল্প হিসেবে আইসোফ্লোরেন বা সেবুফ্লোরেন ব্যবহার করা যাবে। বিকল্প হিসেবে রিজিওনাল বা ইন্ট্রাভেনাস এ্যানেসথেসিয়া ব্যবহার করা যেতে পারে। হ্যালোথেনে হার্ট এবং লিভারের তুলনামূলক ক্ষতিকর দিক বেশী।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
