সুগন্ধা নদীতে জাহাজে হঠাৎ বিস্ফোরণ; দগ্ধ ৫, নিখোঁজ ৪

ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন চারজন।

শনিবার (১ জুলাই) বেলা ২টা ১০ মিনিটের দিকে সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জাহাজের চার কর্মচারী শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এছাড়া জাহাজের একজন বাবুর্চি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম জানান,

‘পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনি-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য আসে।’

‘নোঙ্গর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট বিস্ফোরণ হয়। পরে জাহাজে আগুন ধরে যায়।’

‘খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তিনি আরও জানান,

‘জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

‘তাদের ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।’

আরও পড়ুন:

এনএএন টিভি