রাজধানীতে ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় পথচারী দুই নারী প্রাণ হারিয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার জসিমউদ্দিন সড়কে জিজিয়ান রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া।
তিনি বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান দুই পথচারী নারী।’
ওসি বলেন, নিহতরা হলেন- মিনারা খাতুন (৫৫) এবং মনি বেগম (৩৫)। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে, তাদের একজন পোশাক কর্মী এবং অন্যজন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
ওসি আজিজুল হক মিয়া জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করার পাশাপাশি চালক শাহিনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন :
- শৈলকূপায় কাঁচামরিচ কেজি প্রতি ১০০০ টাকায় বিক্রি!
- কোটালীপাড়া বাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী
- রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
- ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ট্রলারডুবিতে নিখোঁজের ৫ দিন পর ৫ জেলের লাশ উদ্ধার
- রাজবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় নৌবাহিনী কর্মকর্তার মৃত্যু
- ৮ বছর পরের নতুন মাহফুজকে শাকিব খানের শুভকামনা
- মানবাধিকার ইস্যুতে ভালো খবর পাবে বাংলাদেশ
- প্রয়াত কোকো’র কবর জিয়ারত করলেন বিএনপি দলীয় নেতারা
- প্রিয়তমা ১০০, সুড়ঙ্গ ২৮, প্রহেলিকা ৮টি হলে মুৃক্তি পাচ্ছে!
- ঢাকায় আজ ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে
- উত্তরের সেই রাজাবাবু বিক্রি হলো ৮ লাখ ১০ হাজারে

Comments are closed.