১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন  এই তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত একটা থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Share this news as a Photo Card