১৭ অক্টোবর আগামীকাল সোমবার নরসিংদী জেলা পরিষদ নির্বাচন। নরসিংদী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পাঁচটি পৌরসভার মেয়র-কাউন্সিলর এবং ৭১টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে মোট ভোটার এক হাজার তিনজন। ছয়টি উপজেলার ছয়টি ভোটকেন্দ্রের ১৩টি বুথে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষ। ঢাকার নির্বাচন কমিশন ভবনে বসে এ নির্বাচন পর্যবেক্ষণ করা হবে বলে জানা গেছে।
আসন্ন নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন চেয়ারম্যান পদে ৩ জন, দুটি সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ১১ জন সহ মোট ২৪ প্রার্থী রয়েছে। গত সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। এ নির্বাচনে ভোটা দিতে পারবে তারা হলেন-নরসিংদী জেলার ৬ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ৬টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ৭১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন। সকল প্রার্থীগন ভোটারদের সমর্থন আদায় ও মন জয় করতে ভোট প্রার্থনা করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্েয ভোটারদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন নরসিংদী জেলা আওয়ামীলীগের আজীবন সভাপতি সাবেক এমপি প্রয়াত মোসলেহ উদ্দিন ভুইয়ার ভাই জেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থীত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের প্রার্থী জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রসাশক আলহাজ¦ আবদুল মতিন ভুইয়া (কাপ পিরিজ মার্কা)। তিনি প্রতিদিন ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি থেমে নেই সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা তারাও ভোটারদের বাড়ী বাড়ীতে গনসংযোগ করছেন। ভোটারদের সাথে আবার মোবাইল ফোনেও বাড়াচ্ছে অনেক সখ্যতা। ক্ষমতাশীন আওয়ামী লীগে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে চেয়ারম্যান পদে ৩জনই প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থীথ প্রার্থী আলহাজ¦ আব্দুল মতিন ভুঁইয়া এর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো দুইজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন নরসিংদী সদরের এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম হিরু(বীরপ্রতিক) প্রতিমন্ত্রী থাকাকালীন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন ভূইয়া ও গতজেলা পরিষদের সদস্য স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদ জাহান লিটু। নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগ দলীয় সমর্থীথ প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে একই দলের অপর দুই জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই দুইজন ক্ষমতাশীন দলটির বিদ্রোহী না থাকলে দেশের অন্যান্য ২১টি জেলার মত নরসিংদী জেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতা জয়ী হতে পারতো। কিন্তু দলটির মধ্যে আভ্যন্তরিন কোন্দল থাকার কারনে বিনাপ্রতিদ্বন্দ্বিতা জয়ী হওয়া সম্ভব হয়নি।
আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল মতিন ভূঁইয়া স্বতন্ত্র এই দুই প্রার্থীর কাছে কোণঠাসা হতে পারেন বলে দলীয় অনেক নেতাকর্মীরা মনে করছেন। নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পদে দায়িত্ব পালন করা আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ এই রাজনীতিবিদ আবদুল মতিন ভুইয়ার অতীত কর্মকান্ড বিশ্লেষণ করে ভোটের হিসাব নিকাস করেছেন অনেক ভোটার ও জেলার সাধারণ মানুষ। আওয়ামী লীগের প্রার্থীর জয় পরাজয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল আরও স্পষ্ট করে তুলবে বলে মনে করেন তারা। নির্বাচনী মাঠে ৩জন প্রার্থীই কৌশলে তাদের প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ ও মোবাইল ফোনে বেশী যোগাযোগ করছেন। শুধু ভোটারদের কাছে ভোট প্রার্থনাই নয় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকাবাসীও দোয়া কামনা করে যাচ্ছেন এই তিন চেয়ারম্যান প্রার্থী। জেলা পরিষদ নির্বাচনে এ বছরেই প্রথমবারের মতো প্রত্যেক উপজেলা থেকে একজন জেলা পরিষদ সদস্য এবং তিন উপজেলা মিলে একজন সংরক্ষিত মহিলা সদস্য মনোনয়ন করা হবে। এজন্য জেলা সদর ছেড়ে নির্বাচনী আমেজ উপজেলায় ছড়িয়ে পড়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার শেষে সাধারণ সদস্য পদের ৬টি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ডে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৪ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীতা দাখিল করলেও ২ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় আগামী ১৭ অক্টোবরের ভোটের লড়াইয়ে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ৩ জনের মধ্যে-বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী মো: মনির হোসেন ভূইয়া আনারস প্রতীক ও অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদ জাহান লিটু মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন। ৪টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোট ১১ জন প্রার্থীর মধ্যে রয়েছেন- ১ নং ওয়ার্ডে দুই প্রতিদ্বন্দ্বি হচ্ছেন মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান ও গত জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন সরকার। ৩নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি ৪ জন প্রার্থী হলেন-গত জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ, আলহাজ¦ মো.সাইফুল ইসলাম মিষ্টার, মো.খোরশেদ আলম ও টিটো মিয়া। ৫ নং ওয়ার্ডে তিন প্রার্থী হলেন-মোহাম্মদ তৌহিদুল আলম,গত জেলা পরিষদের সদস্য আব্দুস সামাদ মোল্লা (জাদু) ও এ কে এম জহিরুল হক। ৬নং ওয়ার্ডে ২ জন প্রার্থী হলেন- গতজেলা পরিষদের সদস্য এড. মো. শহিদুল্লাহ এবং মেরাজ মাহমুদ। এছাড়া দুটি সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বি ১০ জন প্রার্থী হলেন- ১নং ওয়ার্ডে সাহিদা খানম, শিউলী পারভীন, গতজেলা পরিষদের সদস্য তৌহিদা সরকার, নাজমা আক্তার, মোছা. রাহেলা বেগম ও শাহানাজ বেগম এবং ২নং ওয়ার্ডে মরিয়ম বেগম, গতজেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইসরাত জাহান তামান্না, মুন্নী আক্তার ও উম্মে কুলসুম খাতুন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলহাজ¦ আব্দুল মতিন ভূঁইয়া বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকারের উন্নয়নের ধারা অব্যতহ রাখতে
নরসিংদী জেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের দোয়া ও ভালবাসায় কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সহযোগীয় ও জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় সমর্থন দিয়েছেন তাই আমার এবং পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগের সকল নেতাকর্মী সহ সকল ভোটারদেরকে শুভেচ্ছা ও অভিন্দন জানাচ্ছি। জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৫বছরে নরসিংদী জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে আমার মাধ্যমে ব্যাপক উন্নয়ন মুলক কাজ হয়েছে। বাকী কাজ সম্পুন্ন করতে আবার আমি সকল ভোটার সহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এ নির্বাচনে যে ভাবে আমাকে সকল ভোটার ও দলীয় নেতা কর্মীরা সাড়া দিয়েছে কোন ভুলার মত না আবার বিজয় হতে পারলে সকলের প্রতিদান দিয়ে তাদের পাওনা শোধ করার জন্য শতভাগ চেষ্টা করব। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী তিনজন। সরকার দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞার প্রতীক কাপ-পিরিচ, বিদ্রোহী প্রার্থী ইসরাত উদ্দিন আহমেদ মনিরের আনারস ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদ জাহান লিটু মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিদ্রোহী প্রার্থী ইসরাত উদ্দিন আহমেদ মনিরকে।
বিদ্রোহী প্রার্থী ইসরাত উদ্দিন আহমেদ মনির বলেন, ‘এ নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, এ নিয়ে ভোটাররা চরম শঙ্কায় আছেন। নির্বাচন সুষ্ঠু হলে বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।’
স্বতন্ত্র প্রার্থী মাহমুদ জাহান লিটু বলেন, ‘যারা রাতের অন্ধকারে টাকা ছড়িয়ে নির্বাচিত হতে চায়, তাদের উদ্দেশ্য কখনোই ভালো থাকে না। শুধু টাকা নয়, নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ভোটারদের প্রভাবিত করারও চেষ্টা হচ্ছে।’ নরসিংদী জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: রবিউল আলম জানান, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ৩ জন। ৬ উপজেলায় ৬টি কেন্দ্র ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ প্রতিটি বুথেই আইপি ক্যামেরা বসানো হয়েছে।’
