পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত পৌঁনে ৯ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাবনা চিনি মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক সজীব হোসেন তালুকদার (৩৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার মো. ইসমাইল তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সজীব দাশুড়িয়া থেকে পাবনা যাচ্ছিলেন।
তার যাত্রাপথে পাবনা চিনি মিল এলাকায় পৌঁছলে সেখানে সড়কের পাশে অন্ধকারে দাঁড় করিয়ে রাখা
ট্রাকের পেছনে সজোরে আঘাত লাগে। ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন জানান,
চিনি মিল এলাকায় সড়কের পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। চালকরা সেখানে গাড়ি থামিয়ে খাবার খান।
রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সেই থামানো গাড়ীতে সজীবের মোটরসাইকেল পিছন থেকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন :
- ওমরাহ পালনকারী নারীদের পোশাক নির্ধারণ করল সৌদি আরব
- বিএনপির গুরুত্বপূর্ণ পদে রদবদল
- সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস, ভাড়া মাত্র ৩৫ টাকা
- বলিউডের জনপ্রিয় অভিনেতা রিও কাপাডিয়া আর নেই
- রাস্তার পাশে মিলল অজ্ঞাত তরুণীর কম্বল মোড়ানো লাশ
- চিকিৎসার নামে প্রতারণা, পানফকিরের আস্তানা ভেঙে দিল জনতা
- ঢাবিতে মেয়ে শিক্ষার্থী কর্তৃক ছেলে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- জাতির পিতার সমাধিতে এসে হিরো আলমের নতুন নাটক
- বাংলাদেশ এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী
- দেশের অসাধারণ কূটনৈতিক সফলতা নিয়ে অপপ্রচারে লিপ্ত বিএনপি: কাদের

Comments are closed.