অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়, মূল্য তালিকা ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করায় দুটি প্রতিষ্ঠানকে

৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জীবননগর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান,

শনিবার দুপুরে জীবননগর উপজেলার জীবননগর বাজার, উপজেলা গেট ও হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে আলু, পেঁয়াজ, ডিম, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় মেসার্স জীবননগর গ্যাস হাউজ কর্তৃক ১২৪০ টাকায় কেনা ১২ কেজির সিলিন্ডার গ্যাস ১৪৫০ টাকায় পাইকারি বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়।

যেখানে সরকার নির্ধারিত মুল্য ১২৮৪ টাকা। এছাড়া প্রতিষ্ঠানে মুল্যতালিকা প্রদর্শন করা হয়নি।

অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইকবাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মিনহাজ গ্যাস ঘর কর্তৃক গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করা,

পাইকারি ও খুচরা গ্যাস বিক্রয়ের ভাউচার প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মতিয়ার রহমানকে ৩৮ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি