ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সম্পদ রায় (৫) ও মহারানী রায় (৩) নামে সহোদর ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা ১২টার সময় সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সম্পদ রায় ও মহারানী রায় চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র রায় এর সন্তান বলে তথ্য পাওয়া যায়।
সুত্র জানায়,
শনিবার সকালে বাড়ির পাশ্ববর্তী মাঠে কাজ করতে যায় দয়াল চন্দ্র রায়। এ সময় তার সাথে ওই দুই শিশুও যায়।
দুপুরে বেশ কিছু সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে সন্দেহ হলে আশেপাশের এলাকায় শিশু দুটিকে
অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে উল্লেখিত পুকুরের নামেন পরিবারের লোকজন ও এলাকাবাসী।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় ওই পুকুর থেকেই শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
পুকুর থেকে মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরিবারিকভাবে অভিযোগ না থাকায় শিশু দুটির সৎকারের জন্য পরিবারটিকে অনুমতি প্রদান করে মরদেহ হস্তান্তর করা হয়।
আরও পড়ুন :
- অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
- অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মোটসাইকেলচালকের, যুবক নিহত
- ওমরাহ পালনকারী নারীদের পোশাক নির্ধারণ করল সৌদি আরব
- চিকিৎসার নামে প্রতারণা, পানফকিরের আস্তানা ভেঙে দিল জনতা
- বিএনপির গুরুত্বপূর্ণ পদে রদবদল
- ৩ দফা দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ
- বলিউডের জনপ্রিয় অভিনেতা রিও কাপাডিয়া আর নেই

Comments are closed.